সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।

পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।

বর্জ্য :

যেকোনো কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থ যেগুলি আমাদের কোন কাজে লাগে না সেগুলি হল বর্জ্য পদার্থ।

প্রধানত সাতটি উৎস থেকে বর্জ্য পদার্থের সৃষ্টি হয়। যেমন, গৃহস্থালি বর্জ্য, শিল্প বর্জ্য, কৃষিজ বর্জ্য, পৌরসভার বর্জ্য, জৈব বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য ইত্যাদি।

পৌরসভার বর্জ্য :

শহরের গৃহস্থালী, হাসপাতাল, কলকারখানা প্রভৃতি উৎস থেকে আগত সমস্ত কঠিন বর্জ্য, যেগুলি গার্বেজ হিসেবে বেশি পরিচিত, তাদের ‘পুরসভার বর্জ’ বলে। 
পুরসভা বা পৌরসভার বর্জ্য গুলি হল :
  1. জীববিশ্লেষ্য বর্জ্য : খাদ্য রান্নাঘরের বর্জ্য বাগানের গাছপালার কাটা অংশ। 
  2. পুনঃচক্রী বর্জ্য : কাগজ, কাঁচ, বোতল, ক্যান, ছেঁড়া কাপড়
  3. নিষ্ক্রিয় বর্জ্য : বাড়িঘর ভাঙা পদার্থ, পাথর ইত্যাদি
  4. বৈদ্যুতিক ও বৈদ্যুতিন বর্জ্য : টিভি, কম্পিউটার ইত্যাদি
  5. মিশ্র বর্জ্য : বর্জ্য কাপড়, প্লাস্টিকের খেলনা ইত্যাদি 
  6. বিষাক্ত বর্জ্য : রং, সার
  7. চিকিৎসা সংক্রান্ত : হাসপাতালের সিরিঞ্জ, ওষুধের ফেলে দেওয়া প্যাকেট ইত্যাদি
-----------xx-----------

এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে :

  1. বর্জ্য পদার্থ কী? পৌরসভার বর্জ্য বলতে কী বোঝো? 
  2. পৌরসভার বর্জ্য কী? পৌর বর্জ্যের উৎস উল্লেখ করো।
  3. পৌরবর্জ্য কী? উদাহরণ দাও।

বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :

  1. বর্জ্য কী?
  2. বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো
  3. বর্জ্য পৃথকীকরণ বলতে কী বোঝো?
  4. বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কী? [২০২০]
  5. কম্পোস্টিং কী? [২০২৩]
  6. পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। [২০২০]
  7. তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো? [২০১৯]
  8. বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো? [২০১৮, ২০২৩]
  9. বর্জ্যের পুনর ব্যবহার কাকে বলে? [২০১৭]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা বর্জ্য ব্যবস্থাপনা : নানান ধরনের বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রহ, সঠিকভাবে বর্জ্যের সদ্ব্যবহার, বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি এবং পরিবেশে বর্জ্যের কুপ্রভাব দূর করার সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা : বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়। দূষণ নিয়ন্ত্রণ : মাত্রাতিরিক্ত বর্জ্য বৃদ্ধির ফলে বায়ু, জল, মাটি এবং দৃশ্য দূষণের সমস্যা হয়। তাই মাটির উর্বরতা রক্ষা, পরিবেশের পরিছন্নতা সহ দৃশ্য দূষণ হ্রাস করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন হয়।  সম্পদ সৃষ্টি : দূষক বর্জ্য পদার্থ গুলি কে আবার ব্যবহার করে এবং পুনরাবর্তন জৈব সার জৈব গ্যাস সিমেন্ট ইট খেলনা পেনদানি নতুন প্লাস্টিক কাগজ ধাতু কাচ ইত্যাদি সম্পদ সৃষ্টি করতে বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।  বর্জ্যের পরিমাণ হ্রাস : জনবিস্ফোরণ, ক্রমবর্ধমান শহরাঞ্চল ও শিল্পাঞ্চল আমাদের চারপাশে কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের পরিমাণ অতি দ্রুত বিপুল পরি...

প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো।

প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো। প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো। বর্জ্য কী? যেকোনো কঠিন, তরল কিংবা গ্যাসীয় পদার্থ, যেগুলি আমাদের কোন কাজে লাগে না, অর্থাৎ ফেলে দেয়া হয়, সেগুলিই হল ‘ বর্জ্য’ বা ‘ বর্জ্য পদার্থ’ । বর্জ্যের শ্রেণীবিভাগ : সাধারণভাবে বর্জ্যের প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বর্জ্যকে তিন ভাগে ভাগ করা হয়। কঠিন বর্জ্য  তরল বর্জ্য  গ্যাসীয় বর্জ্য  কঠিন বর্জ্য পদার্থ : যে সমস্ত বাতিল পদার্থ প্রকৃতিগতভাবে কঠিন এবং প্রকৃতির সঙ্গে মিশে যেতে দীর্ঘ সময় লাগে তাকে কঠিন বর্জ্য বলে।  উদাহরণ : কাচ প্লাস্টিক টিন ব্যাটারি কাগজ নানা রকম ধাতব জিনিস ছাই কাপড় টায়ার টিউব শাকসবজি ও ফলমূলের খোসা ইত্যাদি।  তরল বর্জ্য পদার্থ : যে সমস্ত বাতিল পদার্থ প্রকৃতিগতভাবে তরল এবং অপেক্ষাকৃত দ্রুত প্রকৃতির সঙ্গে মিশে যায় তাকে তরল বর্জ বলে।  উদাহরণ : মলমূত্র, নোংরা জল, সাবান ও ডিটারজেন্ট মিশ্রিত জল, কলকারখানা থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত জল ইত্যাদি। গ্যাসীয় বর্জ্য : যে সমস্ত বাতিল বা অপ্রয়োজনীয় পদার্থ বায়বীয় বা গ্যাসীয় আকারে...

নগ্নীভবন কাকে বলে?

নগ্নীভবন কাকে বলে? মাধ্যমিক - ২০১৯, ২০২৪,  নগ্নীভবন কাকে বলে? ‘ নগ্নীভবন ’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত ( ক্ষয়ীভবন ) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় ( পুঞ্জিতস্খলন )। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে আবহবিকার , পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘ নগ্নীভবন ’ (Denudation) বলে। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :  নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবনের সংজ্ঞা দাও।  নগ্নীভবন কী? কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী ব...