সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে?

বর্জ্য ব্যবস্থাপনায় ‘ভরাটকরণ’ কাকে বলে?

ভরাটকরণ বা ল্যান্ডফিল :

বর্জ্য ব্যবস্থাপনায় কঠিন বর্জ্য পদার্থসমূহকে কোন নিচু উন্মুক্ত জায়গায় জমা করা বা মাটি খুঁড়ে চাপা দেওয়ার স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াকে ‘ভরাটকরণ’ বা ‘ল্যান্ডফিল’ বলা হয়।

ভরাটকরণ প্রক্রিয়ার বিশেষত্ব :

এই পদ্ধতিতে 
  1. একটি নির্দিষ্ট স্থানে আবর্জনার জৈব অংশ আলাদা করে একটি ২ মিটার উঁচু স্তর বিছিয়ে দেয়া হয়।
  2. তার উপরে ২০-২৫ সেন্টিমিটার মাটির স্তর ছড়িয়ে দেয়া হয়। মাটির নিচে থাকা এই বর্জ্যগুলি জৈব ভঙ্গুর বলে এদের পচন হয় এবং তার ফলে এগুলির ভৌত রাসায়নিক ও জৈব ধর্মের পরিবর্তন ঘটে।
  3. এই প্রক্রিয়া চলার সময় এর থেকে মিথেন অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস উৎপন্ন হয়। এই প্রক্রিয়া শেষ হবার পর যা অবশিষ্ট হিসাবে পড়ে থাকে সেগুলি দিয়ে নিচু জমি ভরাট করা হয়। 

ভরাটকরণ প্রক্রিয়ার উদাহরণ :

পূর্ব কলকাতার ধাপায় এই পদ্ধতিতে নিচু জমি ভরাট করে উর্বর কৃষিজমি তৈরি করা হয়েছে।

ভরাটকরণ প্রক্রিয়ার সুবিধা :

এই প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ মাটি দিয়ে ঢাকা থাকে বলে দূষণে জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকে না। 

ভরাটকরণ প্রক্রিয়ার অসুবিধা :

তবে, একই জায়গায় বর্জ্য জমে থাকার ফলে তা থেকে ভূগর্ভস্থ পানীয় জলের দূষণ হওয়ার সম্ভাবনা থাকে।
-----------xx-----------

এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :

  1. ল্যান্ডফিল কী? ল্যান্ডফিল প্রক্রিয়ার বিশেষত্ব কী?
  2. ভরাটকরুণ বলতে কী বোঝো? এর সুবিধা ও অসুবিধা উল্লেখ করো।
  3. ভরাটকারণ কী? ভরাটকরণ প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো।
  4. ল্যান্ডফিল্ড প্রক্রিয়ার বৈশিষ্ট্য লেখো। এই প্রক্রিয়ায় বর্জ্য ব্যবস্থাপনার উদাহরণ দাও।

বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :

  1. বর্জ্য কী?
  2. বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো
  3. বর্জ্য পৃথকীকরণ বলতে কী বোঝো?
  4. বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কী? [২০২০]
  5. কম্পোস্টিং কী? [২০২৩]
  6. পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। [২০২০]
  7. তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো? [২০১৯]
  8. বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো? [২০১৮, ২০২৩]
  9. বর্জ্যের পুনর ব্যবহার কাকে বলে? [২০১৭]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা বর্জ্য ব্যবস্থাপনা : নানান ধরনের বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রহ, সঠিকভাবে বর্জ্যের সদ্ব্যবহার, বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি এবং পরিবেশে বর্জ্যের কুপ্রভাব দূর করার সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা : বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়। দূষণ নিয়ন্ত্রণ : মাত্রাতিরিক্ত বর্জ্য বৃদ্ধির ফলে বায়ু, জল, মাটি এবং দৃশ্য দূষণের সমস্যা হয়। তাই মাটির উর্বরতা রক্ষা, পরিবেশের পরিছন্নতা সহ দৃশ্য দূষণ হ্রাস করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন হয়।  সম্পদ সৃষ্টি : দূষক বর্জ্য পদার্থ গুলি কে আবার ব্যবহার করে এবং পুনরাবর্তন জৈব সার জৈব গ্যাস সিমেন্ট ইট খেলনা পেনদানি নতুন প্লাস্টিক কাগজ ধাতু কাচ ইত্যাদি সম্পদ সৃষ্টি করতে বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।  বর্জ্যের পরিমাণ হ্রাস : জনবিস্ফোরণ, ক্রমবর্ধমান শহরাঞ্চল ও শিল্পাঞ্চল আমাদের চারপাশে কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের পরিমাণ অতি দ্রুত বিপুল পরি...

প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো।

প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো। প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো। বর্জ্য কী? যেকোনো কঠিন, তরল কিংবা গ্যাসীয় পদার্থ, যেগুলি আমাদের কোন কাজে লাগে না, অর্থাৎ ফেলে দেয়া হয়, সেগুলিই হল ‘ বর্জ্য’ বা ‘ বর্জ্য পদার্থ’ । বর্জ্যের শ্রেণীবিভাগ : সাধারণভাবে বর্জ্যের প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বর্জ্যকে তিন ভাগে ভাগ করা হয়। কঠিন বর্জ্য  তরল বর্জ্য  গ্যাসীয় বর্জ্য  কঠিন বর্জ্য পদার্থ : যে সমস্ত বাতিল পদার্থ প্রকৃতিগতভাবে কঠিন এবং প্রকৃতির সঙ্গে মিশে যেতে দীর্ঘ সময় লাগে তাকে কঠিন বর্জ্য বলে।  উদাহরণ : কাচ প্লাস্টিক টিন ব্যাটারি কাগজ নানা রকম ধাতব জিনিস ছাই কাপড় টায়ার টিউব শাকসবজি ও ফলমূলের খোসা ইত্যাদি।  তরল বর্জ্য পদার্থ : যে সমস্ত বাতিল পদার্থ প্রকৃতিগতভাবে তরল এবং অপেক্ষাকৃত দ্রুত প্রকৃতির সঙ্গে মিশে যায় তাকে তরল বর্জ বলে।  উদাহরণ : মলমূত্র, নোংরা জল, সাবান ও ডিটারজেন্ট মিশ্রিত জল, কলকারখানা থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত জল ইত্যাদি। গ্যাসীয় বর্জ্য : যে সমস্ত বাতিল বা অপ্রয়োজনীয় পদার্থ বায়বীয় বা গ্যাসীয় আকারে...

নগ্নীভবন কাকে বলে?

নগ্নীভবন কাকে বলে? মাধ্যমিক - ২০১৯, ২০২৪,  নগ্নীভবন কাকে বলে? ‘ নগ্নীভবন ’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত ( ক্ষয়ীভবন ) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় ( পুঞ্জিতস্খলন )। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে আবহবিকার , পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘ নগ্নীভবন ’ (Denudation) বলে। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :  নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবনের সংজ্ঞা দাও।  নগ্নীভবন কী? কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী ব...