সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪

 মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪

Madhyamik Geography Questions 2024,মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪
মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৪

বহু বিকল্পধর্মী (MCQ) , শুদ্ধ অশুদ্ধ,  শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে উত্তর, প্রশ্ন ও উত্তর 

বিভাগ ক

১) বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো  :

১.১) একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো -

        ক )  ভূমিকম্প         খ) অগ্নুৎপাত 
        গ) পাত সঞ্চালন     ঘ) আবহবিকার

১.২) পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটল গুলি কে বলে -

        ক )  বার্গস্রুন্ড         খ ) ক্রেভাস
        গ )  অ্যারেট           ঘ ) সার্ক 

১.৩) বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল -

        ক ) স্ট্রাটোস্ফিয়ার     খ ) মেসোস্ফিয়ার
        গ ) ট্রপোস্ফিয়ার        ঘ ) আয়োনোস্ফিয়ার

১.৪) বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়,  যখন -

        ক ) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় 
        খ ) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়
        গ ) উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে 
        ঘ ) অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়

১.৫) ভূপৃষ্ঠের কোন একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সম্পর্কের পার্থক্য হল -

        ক ) ৬ ঘন্টা        খ ) ৬ ঘন্টা ১৩ মিনিট
        গ ) ৬ ঘন্টা ৩০ মিনিট     ঘ ) ৬ ঘন্টা ৪৫ মিনিট

১.৬) সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে -

        ক ) হিমানী সম্প্রপাত        খ ) হিমশৈল
        গ ) হিমপ্রাচীর                   ঘ ) হিমগুল্ম

১.৭) বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হল -

        ক ) ধানের খোসা        খ )  ফ্লাই অ্যাশ
        গ )  পলিথিন               ঘ ) ক্যাডমিয়াম

১.৮) ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হল -

        ক ) ডাল  হ্রদ        খ )  নৈনিতাল
        গ ) উলার হ্রদ       ঘ ) প্যাংগং হ্রদ

১.৯) ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হল -

        ক ) শিলং মালভূমি   খ ) হিমালয়ের পাদদেশ অঞ্চল
        গ ) পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল        ঘ ) ছোটনাগপুর মালভূমি

১.১০) ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল -

        ক ) লোহিত মৃত্তিকা        খ ) পলি মৃত্তিকা
        গ )  কৃষ্ণ মৃত্তিকা        ঘ ) ল্যাটেরাইট মৃত্তিকা

১.১১) ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত -

        ক )  লক্ষ্নৌ         খ ) নাগপুর
        গ )  কটক        ঘ )  মুম্বাই

১.১২) বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হল -

        ক ) কাগজ শিল্প        খ )  লৌহ ইস্পাত শিল্প
        গ )  দোহন শিল্প        ঘ ) পেট্রোরসায়ন শিল্প

১.১৩) ভারতের ডেট্রয়েট বলে পরিচিত -

        ক ) জামশেদপুর         খ ) আহমেদাবাদ
        গ )   পুনে                    ঘ ) চেন্নাই

১.১৪) উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রংয়ের সাহায্যে নির্দেশ করা হয় তা হল -

        ক ) সবুজ                    খ )  লাল
        গ )  গাঢ় নীল                ঘ ) হলুদ

বিভাগ খ

২) নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু  এবং অশুদ্ধ হলে পাশে অ  লেখো :

২.১) শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো :

২.১.১) নদীর উৎস অঞ্চলে  ধারণ অববাহিকা সৃষ্টি হয়। 

       উত্তর - শুদ্ধ

২.১.২) ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। 

       উত্তর -  অশুদ্ধ

২.১.৩) সমুদ্র বায়ু সন্ধ্যা বেলায় প্রবাহিত হয়। 

       উত্তর - অশুদ্ধ

২.১.৪) হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হল গরান ও গোলপাতা। 

       উত্তর -অশুদ্ধ

২.১.৫) গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। 

       উত্তর -  অশুদ্ধ

২.১.৬) আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ। 

       উত্তর -  শুদ্ধ

২.১.৭) মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো। 

       উত্তর -  অশুদ্ধ

২.২) উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :

২.২.১) প্রপাতকূপ (প্লাঞ্জপুল) সৃষ্টি হয়____________এর পাদদেশে।

        উত্তর - জলপ্রপাত। 

২.২.২) বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয়________ শক্তির প্রভাবে।

        উত্তর - কোরিওলিস। 

২.২.৩) নিরক্ষীয় অঞ্চলে_______ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।

        উত্তর - পরিচলন। 

২.২.৪) শীতল_______ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়।

        উত্তর - ল্যাব্রাডর।

২.২.৫) ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি______ বর্জ্য।

        উত্তর - বায়োমেডিক্যাল /  চিকিৎসা সংক্রান্ত /  জৈব অভঙ্গুর। 

২.২.৬) ন্যাপথা _______শিল্পের প্রধান কাঁচামাল।

        উত্তর - পেট্রোরসায়ন। 

২.২.৭) ২০১১ খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল _______ .

        উত্তর - অরুণাচল প্রদেশ। 

২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও : (যেকোনো ৬ টি)

২.৩.১) চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয় কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়?

        উত্তর - দ্রবণ প্রক্রিয়া। 

২.৩.২) বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রভা দেখা যায়?

        উত্তর - আয়োনোস্ফিয়ার /  থার্মোস্ফিয়ার। 

২.৩.৩) কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের দিক পরিবর্তিত হয়?

        উত্তর - ভারত মহাসাগর। 

২.৩.৪) কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখ।

        উত্তর - মালনাদ /  ময়দান /  কর্ণাটক মালভূমি /  মহীশূর মালভূমি।

২.৩.৫) কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় এর প্রভাবে ২০২০ খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে?

        উত্তর - আমফান 

২.৩.৬) শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য?

        উত্তর - লবণাম্বু উদ্ভিদ /  ম্যানগ্রোভ

২.৩.৭) খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী?

        উত্তর - নলপথ /  পাইপ লাইন

২.৩.৮) ভূবৈচিত্রসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো।

        উত্তর - সমোন্নতিরেখা।

২.৪.বাম দিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক ডানদিক
২.৪.১ কাশ্মীর উপত্যকা ১. আল্পীয় উদ্ভিদ
২.৪.২ লুনি নদী ২. সংকর ইস্পাত কেন্দ্র।
২.৪.৩ রডোডেনড্রন ৩. জাফরান
২.৪.৪ সালেম ৪. রাজস্থান
উত্তর :
বামদিক ডানদিক
২.৪.১ কাশ্মীর উপত্যকা ৩. জাফরান
২.৪.২ লুনি নদী ৪ রাজস্থান
২.৪.৩ রডোডেনড্রন ১. আল্পীয় উদ্ভিদ
২.৪.৪ সালেম ২. সংকর ইস্পাত কেন্দ্র
---------xx--------

সম্পূর্ন প্রশ্নপত্র পেতে 👉 ইতিহাস বই Question Bank এ যাও।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা বর্জ্য ব্যবস্থাপনা : নানান ধরনের বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রহ, সঠিকভাবে বর্জ্যের সদ্ব্যবহার, বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি এবং পরিবেশে বর্জ্যের কুপ্রভাব দূর করার সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা : বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়। দূষণ নিয়ন্ত্রণ : মাত্রাতিরিক্ত বর্জ্য বৃদ্ধির ফলে বায়ু, জল, মাটি এবং দৃশ্য দূষণের সমস্যা হয়। তাই মাটির উর্বরতা রক্ষা, পরিবেশের পরিছন্নতা সহ দৃশ্য দূষণ হ্রাস করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন হয়।  সম্পদ সৃষ্টি : দূষক বর্জ্য পদার্থ গুলি কে আবার ব্যবহার করে এবং পুনরাবর্তন জৈব সার জৈব গ্যাস সিমেন্ট ইট খেলনা পেনদানি নতুন প্লাস্টিক কাগজ ধাতু কাচ ইত্যাদি সম্পদ সৃষ্টি করতে বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।  বর্জ্যের পরিমাণ হ্রাস : জনবিস্ফোরণ, ক্রমবর্ধমান শহরাঞ্চল ও শিল্পাঞ্চল আমাদের চারপাশে কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের পরিমাণ অতি দ্রুত বিপুল পরি...

নগ্নীভবন কাকে বলে?

নগ্নীভবন কাকে বলে? মাধ্যমিক - ২০১৯, ২০২৪,  নগ্নীভবন কাকে বলে? ‘ নগ্নীভবন ’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত ( ক্ষয়ীভবন ) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় ( পুঞ্জিতস্খলন )। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে আবহবিকার , পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘ নগ্নীভবন ’ (Denudation) বলে। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :  নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবনের সংজ্ঞা দাও।  নগ্নীভবন কী? কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী ব...

প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো।

প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো। প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো। বর্জ্য কী? যেকোনো কঠিন, তরল কিংবা গ্যাসীয় পদার্থ, যেগুলি আমাদের কোন কাজে লাগে না, অর্থাৎ ফেলে দেয়া হয়, সেগুলিই হল ‘ বর্জ্য’ বা ‘ বর্জ্য পদার্থ’ । বর্জ্যের শ্রেণীবিভাগ : সাধারণভাবে বর্জ্যের প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বর্জ্যকে তিন ভাগে ভাগ করা হয়। কঠিন বর্জ্য  তরল বর্জ্য  গ্যাসীয় বর্জ্য  কঠিন বর্জ্য পদার্থ : যে সমস্ত বাতিল পদার্থ প্রকৃতিগতভাবে কঠিন এবং প্রকৃতির সঙ্গে মিশে যেতে দীর্ঘ সময় লাগে তাকে কঠিন বর্জ্য বলে।  উদাহরণ : কাচ প্লাস্টিক টিন ব্যাটারি কাগজ নানা রকম ধাতব জিনিস ছাই কাপড় টায়ার টিউব শাকসবজি ও ফলমূলের খোসা ইত্যাদি।  তরল বর্জ্য পদার্থ : যে সমস্ত বাতিল পদার্থ প্রকৃতিগতভাবে তরল এবং অপেক্ষাকৃত দ্রুত প্রকৃতির সঙ্গে মিশে যায় তাকে তরল বর্জ বলে।  উদাহরণ : মলমূত্র, নোংরা জল, সাবান ও ডিটারজেন্ট মিশ্রিত জল, কলকারখানা থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত জল ইত্যাদি। গ্যাসীয় বর্জ্য : যে সমস্ত বাতিল বা অপ্রয়োজনীয় পদার্থ বায়বীয় বা গ্যাসীয় আকারে...