সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো।

প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো।

Classify waste by nature with examples.প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো,
প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো।

বর্জ্য কী?

যেকোনো কঠিন, তরল কিংবা গ্যাসীয় পদার্থ, যেগুলি আমাদের কোন কাজে লাগে না, অর্থাৎ ফেলে দেয়া হয়, সেগুলিই হল ‘বর্জ্য’ বা ‘বর্জ্য পদার্থ’

বর্জ্যের শ্রেণীবিভাগ :

সাধারণভাবে বর্জ্যের প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বর্জ্যকে তিন ভাগে ভাগ করা হয়।
  1. কঠিন বর্জ্য 
  2. তরল বর্জ্য 
  3. গ্যাসীয় বর্জ্য 
  • কঠিন বর্জ্য পদার্থ : যে সমস্ত বাতিল পদার্থ প্রকৃতিগতভাবে কঠিন এবং প্রকৃতির সঙ্গে মিশে যেতে দীর্ঘ সময় লাগে তাকে কঠিন বর্জ্য বলে। 
উদাহরণ : কাচ প্লাস্টিক টিন ব্যাটারি কাগজ নানা রকম ধাতব জিনিস ছাই কাপড় টায়ার টিউব শাকসবজি ও ফলমূলের খোসা ইত্যাদি। 
  • তরল বর্জ্য পদার্থ : যে সমস্ত বাতিল পদার্থ প্রকৃতিগতভাবে তরল এবং অপেক্ষাকৃত দ্রুত প্রকৃতির সঙ্গে মিশে যায় তাকে তরল বর্জ বলে। 
উদাহরণ : মলমূত্র, নোংরা জল, সাবান ও ডিটারজেন্ট মিশ্রিত জল, কলকারখানা থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত জল ইত্যাদি।
  • গ্যাসীয় বর্জ্য : যে সমস্ত বাতিল বা অপ্রয়োজনীয় পদার্থ বায়বীয় বা গ্যাসীয় আকারে প্রকৃতিতে অবস্থান করে তাকে গ্যাসীয় বর্জ্য বলে। 
উদাহরণ : কলকারখানা ও গাড়ি ভাড়া থেকে নির্গত বিষাক্ত ধোয়া, আবর্জনার স্তূপ থেকে নির্গত মিথেন, কাঠের উনন থেকে নির্গত ধোঁয়া ইত্যাদি।
-----------xx-----------

এই প্রশ্নটিই অন্য যেভাবে আসতে পারে :

  1. পার্থিব বৈশিষ্ট্য অনুযায়ী বর্জ্যকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি? উদাহরণসহ ব্যাখ্যা কর। 
  2. প্রকৃতি অনুযায়ী বর্জ্য কয় প্রকার ও কি কি? উদাহরণসহ প্রত্যেক প্রকার বর্জ্যের নাম লেখো।
  3. কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের উদাহরণসহ বিবরণ দাও।
  4. কঠিন বর্জ্য কাকে বলে? উদাহরণ দাও। 
  5. তরল বর্জ্য কাকে বলে? উদাহরণ দাও। 
  6. গ্যাসীয় বর্জ্য কাকে বলে? উদাহরণ দাও।

বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :

  1. বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা গুলি উল্লেখ করো। [২০২৩,]
  2. ভাগীরথী-হুগলি নদীর জল বিভিন্ন বর্জের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে? [২০২৩]
  3. বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। [২০২০]
  4. পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। [২০১৯, ২০২৪]
  5. বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোন তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। [২০১৯]
  6. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কী কী? [২০১৮]
  7. বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? [২০১৮]
  8. জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য করো। [২০১৭, ২০২৪]
  9. বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা গুলো কী কী?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা বর্জ্য ব্যবস্থাপনা : নানান ধরনের বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রহ, সঠিকভাবে বর্জ্যের সদ্ব্যবহার, বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি এবং পরিবেশে বর্জ্যের কুপ্রভাব দূর করার সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা : বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়। দূষণ নিয়ন্ত্রণ : মাত্রাতিরিক্ত বর্জ্য বৃদ্ধির ফলে বায়ু, জল, মাটি এবং দৃশ্য দূষণের সমস্যা হয়। তাই মাটির উর্বরতা রক্ষা, পরিবেশের পরিছন্নতা সহ দৃশ্য দূষণ হ্রাস করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন হয়।  সম্পদ সৃষ্টি : দূষক বর্জ্য পদার্থ গুলি কে আবার ব্যবহার করে এবং পুনরাবর্তন জৈব সার জৈব গ্যাস সিমেন্ট ইট খেলনা পেনদানি নতুন প্লাস্টিক কাগজ ধাতু কাচ ইত্যাদি সম্পদ সৃষ্টি করতে বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।  বর্জ্যের পরিমাণ হ্রাস : জনবিস্ফোরণ, ক্রমবর্ধমান শহরাঞ্চল ও শিল্পাঞ্চল আমাদের চারপাশে কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের পরিমাণ অতি দ্রুত বিপুল পরি...

নগ্নীভবন কাকে বলে?

নগ্নীভবন কাকে বলে? মাধ্যমিক - ২০১৯, ২০২৪,  নগ্নীভবন কাকে বলে? ‘ নগ্নীভবন ’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত ( ক্ষয়ীভবন ) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় ( পুঞ্জিতস্খলন )। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে আবহবিকার , পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘ নগ্নীভবন ’ (Denudation) বলে। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :  নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবনের সংজ্ঞা দাও।  নগ্নীভবন কী? কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী ব...