সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া

নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো।

Three processes of river transportation, নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া,
নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া

Three processes of river transportation

পাথরের টুকরো, বালি, কাদা, পলি, প্রভৃতি ক্ষয়প্রাপ্ত হওয়া পদার্থগুলিকে নদীর বোঝা বা load বলে। এই সব ক্ষয়িত পদার্থ বা বোঝাকে জলপ্রবাহের সঙ্গে বয়ে নিয়ে যাওয়া বা অপসারণ করার কাজকে নদীর বহন বা পরিবহন বা বহনকার্য বলে।

 নদীর এই বহনকার্য চারটি প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। এদের মধ্যে প্রধান তিনটি প্রক্রিয়া হল :
  • দ্রবণ প্রক্রিয়ায় বহন :
নদীর গতিপথে লবণ ( ক্লোরাইড, সালফেট প্রভৃতি) কিংবা চুনাপাথর জাতীয় কোন জলে দ্রবণীয় শিলাখণ্ড অবস্থান করলে, জলস্রোতে ওই সকল শিলার দ্রবণ এক স্থান থেকে অন্যত্র বাহিত হয়। এই বহনকে দ্রবণ প্রক্রিয়ায় বহন নামে অভিহিত করা হয়।
  • ভাসমান প্রক্রিয়ায় বহন :
ক্ষুদ্রাকার ও কম ওজনের প্রস্তরখন্ড, বালি কিম্বা কাদার কণাগুলি নদীর স্রোতে চক্রাকারে ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্যত্র ভেসে বাহিত হয়। এই প্রক্রিয়াকে ভাসমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায়  হাওয়া বহনকে 'ভাসমান প্রক্রিয়ায় বহন' বলা হয়। 
  • লম্ফদান প্রক্রিয়ায় বহন :
কখনও কখনও নদীর স্রোতের টানে কিছু মাঝারি আকৃতির শিলাখণ্ড নদী খাতের সঙ্গে ক্রমাগত ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে অন্যত্র বাহিত হয়।  নদীখাতে এই শিলাখন্ডগুলি ৩০-১২০ সেন্টিমিটার পর্যন্ত লাফিয়ে স্থানান্তরিত হতে পারে। এই প্রক্রিয়ার বহনকে বলে লম্ফদান প্রক্রিয়ায় বহন
----------xx---------

এই প্রশ্নটিই ঘুরিয়ে যেভাবে আসতে পারে :

  1. নদীর বহনকার্য বলতে কী বোঝো? নদীর বহনকার্যের যেকোনো তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো।
  2. নদীর পরিবহন বলতে কী বোঝো? নদীর পরিবহন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়?  এদের যেকোনো তিনটি প্রক্রিয়ার সংক্ষিপ্ত বিবরণ দাও।
  3. নদীর দ্রবণ, ভাসমান ও লম প্রধান প্রক্রিয়া কী? এই তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো।

নদীর কাজ বিষয়ক আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :

  1. নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। [২০১৮]
  2. নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। [২০২০]
  3. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে তৈরি হয়?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো।

প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো। প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ-সহ শ্রেণিবিভাগ করো। বর্জ্য কী? যেকোনো কঠিন, তরল কিংবা গ্যাসীয় পদার্থ, যেগুলি আমাদের কোন কাজে লাগে না, অর্থাৎ ফেলে দেয়া হয়, সেগুলিই হল ‘ বর্জ্য’ বা ‘ বর্জ্য পদার্থ’ । বর্জ্যের শ্রেণীবিভাগ : সাধারণভাবে বর্জ্যের প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বর্জ্যকে তিন ভাগে ভাগ করা হয়। কঠিন বর্জ্য  তরল বর্জ্য  গ্যাসীয় বর্জ্য  কঠিন বর্জ্য পদার্থ : যে সমস্ত বাতিল পদার্থ প্রকৃতিগতভাবে কঠিন এবং প্রকৃতির সঙ্গে মিশে যেতে দীর্ঘ সময় লাগে তাকে কঠিন বর্জ্য বলে।  উদাহরণ : কাচ প্লাস্টিক টিন ব্যাটারি কাগজ নানা রকম ধাতব জিনিস ছাই কাপড় টায়ার টিউব শাকসবজি ও ফলমূলের খোসা ইত্যাদি।  তরল বর্জ্য পদার্থ : যে সমস্ত বাতিল পদার্থ প্রকৃতিগতভাবে তরল এবং অপেক্ষাকৃত দ্রুত প্রকৃতির সঙ্গে মিশে যায় তাকে তরল বর্জ বলে।  উদাহরণ : মলমূত্র, নোংরা জল, সাবান ও ডিটারজেন্ট মিশ্রিত জল, কলকারখানা থেকে নির্গত রাসায়নিক মিশ্রিত জল ইত্যাদি। গ্যাসীয় বর্জ্য : যে সমস্ত বাতিল বা অপ্রয়োজনীয় পদার্থ বায়বীয় বা গ্যাসীয় আকারে...

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা

বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা বর্জ্য ব্যবস্থাপনা : নানান ধরনের বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রহ, সঠিকভাবে বর্জ্যের সদ্ব্যবহার, বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি এবং পরিবেশে বর্জ্যের কুপ্রভাব দূর করার সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা : বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়। দূষণ নিয়ন্ত্রণ : মাত্রাতিরিক্ত বর্জ্য বৃদ্ধির ফলে বায়ু, জল, মাটি এবং দৃশ্য দূষণের সমস্যা হয়। তাই মাটির উর্বরতা রক্ষা, পরিবেশের পরিছন্নতা সহ দৃশ্য দূষণ হ্রাস করার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন হয়।  সম্পদ সৃষ্টি : দূষক বর্জ্য পদার্থ গুলি কে আবার ব্যবহার করে এবং পুনরাবর্তন জৈব সার জৈব গ্যাস সিমেন্ট ইট খেলনা পেনদানি নতুন প্লাস্টিক কাগজ ধাতু কাচ ইত্যাদি সম্পদ সৃষ্টি করতে বর্জ্য ব্যবস্থাপনা জরুরি।  বর্জ্যের পরিমাণ হ্রাস : জনবিস্ফোরণ, ক্রমবর্ধমান শহরাঞ্চল ও শিল্পাঞ্চল আমাদের চারপাশে কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের পরিমাণ অতি দ্রুত বিপুল পরি...

নগ্নীভবন কাকে বলে?

নগ্নীভবন কাকে বলে? মাধ্যমিক - ২০১৯, ২০২৪,  নগ্নীভবন কাকে বলে? ‘ নগ্নীভবন ’ (Denudation) কথার অর্থ হল উন্মুক্ত করা । আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলা সমূহ অনবরত চূর্ণ-বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত ( ক্ষয়ীভবন ) হয় এবং কালক্রমে ক্ষয়প্রাপ্ত শিলা গুলি নদীর স্রোত বায়ু প্রবাহ হিমবাহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা অনবরত অপসারিত হয়ে অন্যত্র চলে যায় ( পুঞ্জিতস্খলন )। আর নিচের কঠিন শিলা অপরিবর্তিত অবস্থায় উন্মুক্ত হয়ে পড়ে। এইভাবে আবহবিকার , পুঞ্জিত স্খলন এবং ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়াকে ‘ নগ্নীভবন ’ (Denudation) বলে। এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়ে আসতে পারে :  নগ্নীভবন কাকে বলে? নগ্নীভবনের সংজ্ঞা দাও।  নগ্নীভবন কী? কীভাবে নগ্নীভবন সংঘটিত হয়? নদীর কাজ ও সৃষ্ট ভূমিরূপ থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন : নদী বলতে কি বোঝ? উদাহরণ দাও ।  আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও । নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝ ? নদী উপত্যকা কাকে বলে ? কিউসেক ও কিউমেক কী? নদী বাঁক বা মিয়েন্ডার বলতে কী বোঝো? ক্যানিয়ান কাকে বলে? নদীর উচ্চগতি বলতে কী বোঝো?  নদীর মধ্যবর্তী বলতে কী ব...